×

তথ্যপ্রযুক্তি

মনের বন্ধুতে যুক্ত হলো এআই অ্যাসিস্ট্যান্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৫:২২ পিএম

মনের বন্ধুতে যুক্ত হলো এআই অ্যাসিস্ট্যান্ট

মনের বন্ধুতে যুক্ত হলো এআই অ্যাসিস্ট্যান্ট

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) ও প্রতিষ্ঠানটির ‘পোর্টফোলিও’ স্টার্টআপগুলোর কর্মীদের স্বাস্থ্যসেবা দেবে মনের বন্ধু। এ বিষয়ে গত ১৩ মে সোমবার মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মনের বন্ধু ও উদ্ভাবনী উদ্যোগগুলোর সহায়ক প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের (এসবিএল) মধ্যে একটি চুক্তি হয়েছে। 

কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরাসরি ও অনলাইন পরামর্শ দেওয়ার পাশাপাশি মনের বন্ধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দেবে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ চুক্তিপত্রে সই করেন।

চুক্তি হওয়ার পর এসবিএলের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, মন ভালো থাকলে মানুষের কর্মদক্ষতা বাড়বে। প্রযুক্তির মাধ্যমে যাতে সব বয়সের সবার কাছে সহজে, দ্রুত ও সুলভে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া যায়, তা নিয়ে মনের বন্ধু কাজ করছে।  

তৌহিদা শিরোপা বলেন, এনএলপি ব্যবহারে এআই অ্যাসিস্ট্যান্টটি এখন ইংরেজিতে কথোপকথন চালাতে পারে। বাংলা ভাষা বোঝার কাজটি এর মধ্যে ৮৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে পুরোপুরি শেষ হবে। আপাতত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই সেবাটি সাবসক্রিপশন বেসিসে চালু করা হল। এর মাধ্যমে কোন কর্মীর যদি মন খারাপ হয়, তিনি চাইলেই তার মনের কথা এই এআই অ্যাসিসট্যন্টের সঙ্গে শেয়ার করতে পারবেন। 

তবে তাদের কোনো কথোপকথন কোথাও রেকর্ড থাকবে না। এনক্রিপ্টেড এই কথোপকথন অজ্ঞাত পরিচয়ে স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করবে বলেও তিনি জানান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App