×

তথ্যপ্রযুক্তি

প্রথমবারের মতো টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৪:৫৮ পিএম

প্রথমবারের মতো টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক

প্রথমবারের মতো টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক

দেশের মোবাইল ফোন অপারেটর বাংলালিংক প্রথমবারের মতো বীমা দাবি নিষ্পত্তি করেছে। বাংলাদেশের টেলিকম খাতে এটিই প্রথম সফল বীমা দাবি নিষ্পত্তির উদাহরণ। বাংলালিংকের একজন বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকের কাছে বীমা দাবির টাকা তুলে দেয়ার মাধ্যমে এই খাতে বৈচিত্র্যপূর্ণ সেবার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের একজন বিটুবি গ্রাহকের মৃত্যুর পর তার স্ত্রীর পক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার বীমা দাবি করা হয়েছিল। এই সম্মানিত গ্রাহক বাংলালিংক-এর ২৫১ টাকার বান্ডেল ক্রয় করেছিলেন, যার আওতায় টকটাইম, মোবাইল ডাটা ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের ইনস্যুরেন্স কভারেজ ছিল।  

গ্রাহকের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর নমিনি বীমা দাবি নিয়ে আসেন। দাবিটির তদন্ত কার্যক্রম অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করে নমিনিকে দাবিকৃত পূর্ণ টাকা হস্তান্তর করা হয়।      

এই দ্রুত বীমা দাবি নিষ্পত্তি গ্রাহককে দেওয়া বাংলালিংকের উন্নত সেবার পাশাপাশি সহজ ও কার্যকরী সমাধানের প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন। টেলিকম সেবায় ইনস্যুরেন্স কভারেজের অন্তর্ভুক্তি গ্রাহকের জন্য একটি কার্যকরী ও উদ্ভাবনী উদ্যোগ যা সংশ্লিষ্ট খাতে নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।   

বাংলালিংকের টেলিফোনি বান্ডেলগুলোতে বিটুবি গ্রাহকদের সুরক্ষার জন্য বীমা সুবিধা যুক্ত করা হয়েছে। ২৫১ টাকার বান্ডেলে ২০০ মিনিট, ৪ জিবি মোবাইল ডাটা, ২ জিবি টফি ডাটার পাশাপাশি দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে এক লাখ ৬০ হাজার টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৬০ হাজার টাকা ইনস্যুরেন্স কভারেজ রয়েছে। এছাড়াও রয়েছে মাইবিএল অ্যাপের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ।      

১৫১ টাকার বান্ডেলের ক্ষেত্রে রয়েছে ১০০ মিনিট, ২ জিবি মোবাইল ডাটা, ১ জিবি টফি ডাটার পাশাপাশি  দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ১ লক্ষ টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ইনস্যুরেন্স কভারেজ। উভয় বান্ডেল ক্রয়ে ৩ হাজার টাকার হাসপাতাল বিল কভারেজ ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স-এর চুক্তিবদ্ধ ৩৫০টি হাসপাতালে সেবা গ্রহণের ক্ষেত্রে রয়েছে ৫০% পর্যন্ত ছাড়।  

বাংলালিংকের কমার্শিয়াল ট্রান্সফর্মেশন ও বিটুবি মার্কেটিং ডিরেক্টর মুহাম্মদ আব্দুল হাই বলেন, বাংলালিংক উদ্ভাবনী সব অফারের মাধ্যমে গ্রাহককে ইনস্যুরেন্স বিষয়ে সচেতন করতে ও  গ্রাহকের নিজের ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সহজে বীমা সেবা নিশ্চিত করতে চায়। ইনস্যুরেন্স কভারেজের সুবিধাভোগী পরিবারের কাছে তাদের কষ্টে সময়ে বীমা দাবির নগদ অর্থ তুলে দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। আমরা আশা করি, দেশের প্রত্যেক প্রান্তের গ্রাহকরা উদ্যোগী হয়ে নিজেকে ও নিজের পরিবারকে বাংলালিংক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড-এর যৌথ উদ্যোগের ভিত্তিতে নিয়ে আসা ইনস্যুরেন্স সেবাগুলোর যেকোনো একটির আওতায় নিয়ে আসবেন ও সুরক্ষিত থাকবেন।  

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সিইও শেখ রাকিবুল করিম বাংলালিংকের সাথে এই কৌশলগত চুক্তির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমাদের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলালিংকের বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকরা তাদের মাসিক টেলিফোনি বান্ডেলের সাথে বিশেষায়িত ইনস্যুরেন্স কভারেজ সুবিধা পাচ্ছেন। সফলভাবে ও দ্রততার সাথে বীমা দাবি নিষ্পত্তি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

চট্টগ্রামে বাংলালিংকের কর্মকর্তাদের উপস্থিতিতে চেকটি হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ বিটুবি প্রোডাক্ট এন্ড মার্কেটিং রাফি ই মাহাবুব ও হেড অফ এসএমই মোহাম্মদ মাহামুদুল হাসান।    

এছাড়াও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ডিজিটাল এন্ড এডিসি ফসিহউল মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ মার্কেটিং এন্ড কমিউনিকেশনস শাফিন এম ইউনুস দাউদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ইনস্যুরেন্স বিজনেস জাফর আহমেদ ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির ভাইস প্রেসিডেন্ট আশরাফ আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App