×

মুক্তচিন্তা

মশার কামড় নিয়ে গবেষণা

Icon

সুজন এন মজুমদার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

মশার কামড় নিয়ে গবেষণা

ছবি: এআই নির্মিত

একসাথে আমরা কয়েকজন বসে আছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে মশা শুধু আমাকেই কামড়াচ্ছে, এর কারণ কি হতে পারে? আমার রক্ত কি বেশি মিষ্টি? আসুন জেনে নেই এর গবেষণামূলক কারণগুলো।

আসলে দেখা গেছে মশা মানুষকে খুঁজে পাওয়ার জন্য ধাপে ধাপে ৩টি সংকেত অনুসরণ করে, এর প্রথম কারণ হলো কার্বনডাইঅক্সাইড আমরা যখন শ্বাস ছাড়ি তখন কার্বনডাইঅক্সাইড বের হয়। প্রায় ১০ মিটার দূর থেকে স্ত্রী মশা এই গ্যাস শনাক্ত করতে পারে, এই কার্বনডাইঅক্সাইড মশাকে প্রথম সংকেত দেয় যে, আশেপাশে মানুষ আছে। কিন্তু শুধু কার্বনডাইঅক্সাইড পেলেই মশা কামড়ায় না, আরও কাছে আসার পর সে খুঁজে শরীরের তাপ।

গবেষণায় দেখা গেছে মশা তুলনামূলকভাবে উষ্ণ শরীরের দিকে বেশি আকৃষ্ট হয়। তাই যারা ব্যায়াম করেন ব্যায়ামের সময় বা ঠিক তার পরে কিছু সময়ের জন্য মশার কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। কারণ তখন শরীর গরম থাকে, ঘাম বেশি হয় ও শ্বাস-প্রশ্বাস বেড়ে যায় ফলে কার্বনডাইঅক্সাইড বেশি বের হয়। ঠিক একইভাবে গর্ভবতী নারীদেরও তুলনামূলকভাবে মশা বেশি কামড়ায়। গর্ভাবস্থায় শরীরের অভ্যন্তরীণ কাজ বেড়ে যায় এতে শরীর থেকে বেশি তাপ এবং কার্বনডাইঅক্সাইড বের হয়।

আরও পড়ুন: পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

আবার যাদের শারীরিক গঠন বড় তারাও বেশি তাপ উৎপন্ন করেন, বেশি কার্বনডাইঅক্সাইড ছাড়েন তাই তারাও মশার নজরে একটু বেশিই পড়তে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে হয় যখন মশা মানুষের ঠিক কাছাকাছি চলে আসে তখন সে খোঁজে মানুষের শরীরের গন্ধ। আমাদের ত্বকে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলো ত্বকের কিছু উপাদান ভেঙে বাতাসে ছড়িয়ে বিশেষ ধরনের রাসায়নিক তৈরি করে, আর মশা এই গন্ধ খুব সহজে আলাদা করতে পারে। মানুষের ত্বক থেকে ৫০০টি ধরনেরও বেশি এমন রাসায়নিক বের হয়। এর মধ্যে অ্যামোনিয়া, ল্যাকটিক এসিড এবং বিশেষ করে কার্বক্সিলিক এসিড মশাকে বেশি আকৃষ্ট করে।

একটি গবেষণায় ৬৪ জন মানুষের শরীরের গন্ধ পরীক্ষা করা হয়েছিল, দেখা গেছে যাদের শরীরে কার্বক্সিলিক এসিড বেশি ছিল মশা তাদেরই সবচেয়ে বেশি পছন্দ করেছে। তবে আরেকটি বিষয় মনে রাখা দরকার সবার শরীরে মশার কামড়ে একই রকম প্রতিক্রিয়া দেখায় না, কারো বড় ফোলা দাগ হয় অনেক চুলকায় আবার কারো শরীরে শুধু ছোট ছোট লাল দাগ হয় যা খুব দ্রুতই মিলিয়ে যায়।

তাই অনেক সময় মনে হতে পারে আপনাকেই বেশি মশা কামড়াচ্ছে কিন্তু বাস্তবে হতে পারে আপনার শরীরের প্রতিক্রিয়াটাই হয়তো অন্যদের তুলনায় একটু বেশি। তাই আপনি মশার প্রিয় মানুষ হন বা না হন সুরক্ষা কিন্তু সবার জন্য জরুরি। কারণ মশার কামড় শুধু অস্বস্তিই নয় এর থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো রোগও ছড়িয়ে দিতে পারে।

লেখক: সুজন এন মজুমদার, গণমাধ্যমকর্মী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যাগে মিলল নারীর মাথা-হাত

ব্যাগে মিলল নারীর মাথা-হাত

জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে

রাশেদ খাঁন জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা, তারপর যা হলো...

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা, তারপর যা হলো...

ফেনীতে নিখোঁজ কৃষক আবু তোরাবকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ফেনীতে নিখোঁজ কৃষক আবু তোরাবকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App