×

পর্যটন

সাজেক ভ্রমণে ফের নিরুৎসাহিত করছে প্রশাসন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ পিএম

সাজেক ভ্রমণে ফের নিরুৎসাহিত করছে প্রশাসন

ঝুঁকি এড়াতে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে প্রশাসন। ছবি : সংগৃহীত

রাঙ্গামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে দ্বিতীয় দফায় আরো ৩ দিন পর্যটকদের ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরো তিন দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

প্রসঙ্গত, ১৯ ও ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার মধ্যেই সাজেক ভ্রমণে গিয়ে আটকা পড়েন প্রায় ১৪শ’ পর্যটক। পরবর্তীতে তিন দিনের অবরোধের কারণে সাজেক ছাড়তে পারেননি পর্যটকরা। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে প্রশাসন।

আরো পড়ুন : ভোমরায় ২ মদ্যপ ভারতীয় নাগরিক আটক


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৮০ টাকা

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৮০ টাকা

স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App