×

প্রথম পাতা

সাড়ে ৩ মাসে হামে প্রাণহানি ৭১৬ জনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরো ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গে ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গে যে ৪ শিশু মারা গেছে, তাদের মধ্যে ২ জনের মৃত্যু ঢাকায়। সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।

গতকাল সোমবার হামের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু। এই সময়ের মধ্যে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪১ শিশু।

চলতি বছর হামে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। আর স্বাস্থ্য অধিদপ্তর ২ এপ্রিল থেকে হামের তথ্য গণমাধ্যমে পাঠাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৬টি শিশু মারা গেছে। হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৬২ শিশু। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১ শিশুর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৩ হাজার ৮০৬ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর হামের উপসর্গ নিয়ে বা নিশ্চিত হামে আক্রান্ত ও মৃতের তথ্য প্রকাশ করছে। তবে কোন বয়সের, কোন আর্থসামাজিক শ্রেণির মানুষ তারা, হামে আক্রান্ত হওয়ার কত দিন পর তাদের মৃত্যু হচ্ছে, মৃত্যুর আগে তাদের কোন ধরনের চিকিৎসা হয়েছিল- তার কোনো তথ্য প্রকাশ করছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App