×

প্রথম পাতা

গ্যাসের দাবিতে মোহাম্মদপুরে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্যাসের দাবিতে মোহাম্মদপুরে মানববন্ধন

মোহাম্মদপুরে চলমান গ্যাস সংকটের সমাধান ও গ্যাস ছাড়া বিল না দেয়ার দাবি জানিয়েছে মোহাম্মদপুর স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শুক্রবার মোহাম্মদপুর আল্লা করিম মসজিদের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা বি এম শাবাব বলেন, মোহাম্মদপুরের নানা সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো গ্যাস সংকট। এটা একদিনের সমস্যা নয়। তিনি বলেন, মোহাম্মদপুর এমন এক জায়গা, যেখানে দূরদূরান্ত থেকে মানুষজন আসতে চায় না, ছিনতাইয়ের ভয়ে। আমরা এখন রাজপথে নেমেছি, আমাদের মা-বোনেরা এখনো রাজপথে নামেনি। আমরা কোনো বিশৃঙ্খলা নয়, সমাধান চাই। তিনি আরো বলেন, জুমার নামাজের পর আমাদের বাড়িতে রান্না হওয়ার কথা। অথচ ঘরে গ্যাস নেই, রান্নাবান্না করা যাচ্ছে না। মানববন্ধনে মোহাম্মদপুরের গ্যাস সংকটের স্থায়ী সমাধান, নিরবচ্ছিন্ন সেবা না দিয়ে বিল নেয়ার ভোগান্তি বন্ধ করা, তিতাস কর্তৃপক্ষের গাফিলতি বন্ধ ও অবৈধ গ্যাস সংযোগ বন্ধের দাবি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App