×

প্রথম পাতা

ভারতের কাছে বেশি জ্বালানি চায় বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতের কাছে বেশি জ্বালানি  চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

কাগজ প্রতিবেদক

ভারতের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে আরো বেশি করে জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তার আগে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আমার সঙ্গে এর আগে অনেক অ্যাম্বাসেডরের সঙ্গে মিটিং হয়েছে- সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডরের সঙ্গে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থের বিষয় আছে- সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের কাছে আগের মতো ডিজেল চেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে একটা পাইপলাইন আছে। সেখান থেকে ডিজেল আসে। তাদের বলেছি আরো বেশি দেয়ার জন্য।

লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ছিল না, যার কারণে পাওয়ারপ্ল্যান্ট বন্ধ হয়ে গিয়েছিল। এখন গ্যাস এসেছে, আবার চালু হবে।

বিদ্যুতের ভুতুড়ে বিল প্রসঙ্গে তিনি বলেন, যখন আমরা বলি- বিল নিয়ে আসতে তখন তো কেউ

আসে না। সেদিন একজন সাংবাদিক ফেসবুকে পোস্ট দিলেন তার বিল বেশি এসেছে। আমাদের লোক গিয়ে পরীক্ষা করে দেখেছে। তার বাসায় ২ টনের এসি ব্যবহার করেন। তার ব্লেন্ডার আছে, ফ্রিজ আছে। এত কিছু চালানোর পরও যদি ৭ হাজার টাকার বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও ৭ হাজার টাকা দিয়ে এত কিছু চালানো যায়। জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App