×

প্রথম পাতা

চুয়েটের সেই পুকুরে নামা নিষিদ্ধ

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চুয়েটের সেই পুকুরে নামা নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই পুকুরে তিন শিক্ষার্থীর মৃত্যুতে টনক নড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষের । বুধবার সন্ধ্যা থেকে পুকুরটিতে শিক্ষার্থীদের প্রবেশ ও গোসল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে চুয়েট প্রশাসন। পুকুরটি এখন শিক্ষার্থীদের কাছে অভিশপ্ত হিসেবে দেখা দিয়েছে।

এর মধ্যে ওই পুকুরের সবগুলো ঘাটে দেয়া হয়েছে টিনের বেড়া। তাতে সাঁটানো হয়েছে ‘পুকুরে নামা নিষেধ’ - লেখা স্টিকার। পাশাপাশি পুকুরের পানি সেচে কমিয়ে ফেলার সিদ্ধান্তও হয়েছে। শিক্ষার্থীরা কোনোভাবেই যেন পুকুরে না নামে, সে বিষয়ে সতর্কতা জারি হয়েছে।

উল্লেখ্য, চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলের কাছে ওই পুকুরে ডুবে প্রাণ হারান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র চমক দত্ত এবং ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের

একই বর্ষের ছাত্র শান্ত দেব। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এর কয়েকদিন আগেই একসঙ্গে ট্রেনে চড়ে ক্যাম্পাসে ফিরেছিলেন দুই বন্ধু। দুজনের বাড়িই মৌলভীবাজারের পাশাপাশি গ্রামে। ভবিষ্যৎ নিয়ে তাদের ছিল নানা স্বপ্ন। বুধবার দুপুরে চুয়েটের পুকুরে গোসলে নেমে থেমে গেল দুই বন্ধুর জীবন। এর মাত্র দুই সপ্তাহ আগে একই পুকুরে ডুবে প্রাণ হারিয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা।

পরপর এই তিন মেধাবী ছাত্রের করুণ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ ও সমালোচনা আরো তীব্র হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও পুকুরটি দ্রুত সেচে পানি শুকিয়ে ফেলা, জলাশয়টির স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App