রাষ্ট্রপতি নির্বাচন
অলি আহমদের মনোনয়নপত্র দাখিল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এ সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্রে প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন
নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
প্রসঙ্গত, গতকাল ছিল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে ২০ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে। এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। তাদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
