×

প্রথম পাতা

ডেঙ্গু ও হামে আটজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু ও হামে আটজনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গ আর এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৫ জন আর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার হাম ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবারও হামের উপসর্গে ৫ জন আর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছিল।

হামের সার্বিক পরিস্থিতি নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে যে ৫ জনের মৃত্যু হয়েছে, তারা সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে; হামে আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। মৃত ৫ জনের মধ্যে ৪ জন ঢাকা, ১ জন সিলেট বিভাগের। গেল ২৪ ঘণ্টায় হার আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৭৭ শিশু। ৯১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৬। একই সময়ে ৮৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৯০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়। তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে তা সারাদেশে ছড়িয়ে পড়ে। এরপর ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগটি নিয়ে পরিসংখ্যান ও তথ্যউপাত্ত সংরক্ষণ শুরু করে। গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৪৩ শিশু মারা গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী, যাদের মধ্যে এক লাখ ২৭ হাজার ৮১১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ৩ জনের মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকা বিভাগের। এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন রোগী। ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩০৫ জন, ময়মনসিংহে ৪৫ জন, চট্টগ্রামে ৯৯ জন, খুলনায় ২০২ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ১৯ জন, বরিশালে ১৬৩ জন আর সিলেট বিভাগে ১ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত মশাবাহিত রোগটিতে ৮৮ জনের প্রাণ কেড়েছে। এখন পর্যন্ত ৩০ হাজার ৮৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ৬৫২ জন। আর বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

ক্রিকেট র‍্যাঙ্কিং শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App