×

প্রথম পাতা

ঈদে মিলাদুন্নবী ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘেœ সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় রাজধানীজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে মোতায়েন করা হয়েছে বিশেষায়িত নিরাপত্তা ইউনিট। ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে। মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি রাখা হচ্ছে। গতকাল মঙ্গলবার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালাবেন। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোমা ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের সদস্যরা নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সাদা পোশাকে মাঠে থাকবে সিটিএসবি ও আইএডির সদস্যরা। তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র?্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি)। স্বাভাবিক দায়িত্বের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র?্যালিকেন্দ্রিক নিরাপত্তায়। র?্যালির সামনে ও পেছনে সংশ্লিষ্ট থানার মোবাইল টিম থাকবে। পাশাপাশি র?্যালির গতিপথ ও আশপাশের এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠ পর্যায়ে অবস্থান করে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন। ডিএমপি বলছে, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত করা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য। এ জন্য রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

ক্রিকেট র‍্যাঙ্কিং শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App