×

শেষের পাতা

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল হলো

বেতন-ভাতা ফেরতের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডা. আবদুল্লাহর ইমেরিটাস  অধ্যাপক পদ বাতিল হলো

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা অনুমোদনযোগ্য নয়।

এ কারণে ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তার ইমেরিটাস অধ্যাপক পদে আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই সভার তারিখ থেকে

ইমেরিটাস অধ্যাপক পদে উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সঙ্গে অন্যায় ও অবিচার করেছে। তিনি বলেন, প্রায় ৫০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমার অনেক ছাত্র আজ দেশের স্বনামধন্য অধ্যাপক। জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়। কারা এবং কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা তারাই ভালো জানে। পৃথিবীর কোথাও এমন সম্মানজনক পদ এভাবে কেড়ে নেয়ার নজির নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিনবার ‘কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে সম্পন্ন হয়!

তিনবার ‘কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে সম্পন্ন হয়!

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, যুবদল নেতাকে মারধর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, যুবদল নেতাকে মারধর

ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

জমির বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা নিহত, আহত ২

জমির বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা নিহত, আহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App