×

শেষের পাতা

ডিএমপি

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৯৮৮ মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, এ সময় ১ হাজার ৯৮৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এবং মামলা করে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি, ৩১২টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ২৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৯১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৪৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App