×

শেষের পাতা

চট্টগ্রাম

গ্যাস পাইপলাইন ফেটে সড়কে আগুন

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর ফয়স লেক এলাকার জাকির হোসেন সড়কে আকস্মিকভাবে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বেলা ১টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় আশপাশের মানুষ এবং সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণের আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। মূলত সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি গিয়েছিল। পাইপটি কোনো কারণে ফেটে যাওয়ায় সেখান থেকে অনবরত গ্যাস বের হচ্ছিল, যা বৈদ্যুতিক ফুলকির সংস্পর্শে আসায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে তথ্য পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তারা এখনো নিশ্চিত করেনি।

পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানালেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ তাজউদ্দিন ঢালী। তিনি বললেন, ‘পাইপ পুরোপুরি ফেটে যায়নি। লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। সেখান থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলেছে। বড় কোনো সমস্যা হয়নি। এখন আমরা লিকেজ মেরামত করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App