×

শেষের পাতা

ফেনীর ফুলগাজী সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেনীর ফুলগাজীতে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

গত শনিবার রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলগাজী সদর ইউনিয়নের বাসিন্দা চালক মোহাম্মদ কাউছার (২৭), একই উপজেলার জাকিয়া আক্তার (৪০) ও তার মেয়ে ওয়াহিদা আক্তার জুই (১০)।

পুলিশ জানায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে আরো একজন মারা যান। এ ঘটনায় আহত হন আরো দুজন।

আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফুলগাজী থানার মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুটি গাড়ি জব্দ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

এশিয়া কাপের প্রস্তুতিতে পুরুষ দলের বিপক্ষে খেলল পাকিস্তান নারী দল

এশিয়া কাপের প্রস্তুতিতে পুরুষ দলের বিপক্ষে খেলল পাকিস্তান নারী দল

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App