×

শেষের পাতা

ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর মাত্র কয়েক দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে রথযাত্রা। রথযাত্রার দিন ১৫ আগে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ধর্মীয় রীতি মেনে মহা ধুমধামে পালিত হয় ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের আবির্ভাব তিথি স্মরণে এই বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। শুধু জগন্নাথ দেব নন তার সঙ্গে বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়।

তিথি অনুযায়ী গতকাল সোমবার সেই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারিবাজার এবং রাজধানীর ইসকন মন্দিরে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুধ, ঘি, গঙ্গা জল, মধু-পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছে তিন ভাইবোনকে। স্নানের পর তাদের সুন্দর বস্ত্রে সাজানো হয়। অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, সমবেত কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশনা, গীতাপাঠ এবং ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ভক্তরা নানা ধরনের ফল উৎসর্গ করেন এবং বিশ্বশান্তি, দেশ ও পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবার জগন্নাথের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তাই প্রতি বছর এই পূর্ণিমা তিথিতে পুরীর মন্দিরের উত্তর দিকের কূপ থেকে আনা পবিত্র ও সুগন্ধিযুক্ত ১০৮ কলসি জল দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মহাস্নান করানো হয়। এরপর থেকেই এই স্নানযাত্রার প্রচলন শুরু হয়। মনে করা হয়, জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে শান্তি পেতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ১০৮ কলসি জল ঢেলে স্নান করানো হয়। স্নানের পর জ্বর আসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এরপর ১৫ দিন তাদের নিভৃতবাস চলে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভক্তিভরে এই স্নানযাত্রায় অংশ নিলে পাপমুক্তি লাভ হয়। এ বিশ্বাস থেকেই প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হয়ে এ উৎসবে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App