×

শেষের পাতা

ডিএমপির অভিযান

গ্রেপ্তার ৪৮০, ৬০ মামলা দায়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্রেপ্তার ৪৮০, ৬০ মামলা দায়ের

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধারাবাহিক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও কয়েকটি যানবাহনও জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৭ জন, লালবাগ বিভাগ থেকে ২৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮৪ জন, মিরপুর বিভাগ থেকে ১১৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৭ জন, উত্তরা বিভাগ থেকে ৫০ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ২ জনকে আটক করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, একটি অ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ ও মাদক বিক্রির ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন এডিসি নিয়াজ মেহেদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App