×

শেষের পাতা

বিএসটিআই

ক্ষতিকর আট পণ্য তুলে নেয়ার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট আইসক্রিমসহ আট ধরনের পণ্য বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গত সোমবার বিএসটিআই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট আইসক্রিমে অতিরিক্ত মাত্রায় টোটাল মিল্ক সলিড নন ফ্যাট (এমএসএনএফ) ও ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে প্রিজারভেটিভ পাওয়া গেছে।

এছাড়া অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক ও অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে।

অন্যদিকে ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মান অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম ভিটামিন ‘সি’ পাওয়া যায়। এসব পণ্য বাজার থেতে তুলে নিতে হবে।

এ বিষয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানুষ যেন মানসম্মত পণ্য কিনতে পারে সে বিষয়ে বিএসটিআই প্রতিশ্রæতিবদ্ধ। পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ক্রেতাদের যাচাই করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ছে নজরদারি

নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ছে নজরদারি

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

বাড়ল বাস ভাড়া

বাড়ল বাস ভাড়া

ছাত্র আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়

ছাত্র আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App