×

শেষের পাতা

ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে নিহত ৯ জন

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন ও ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মারা যান চার যাত্রী, যাদের মধ্যে কিশোরগঞ্জের গোবরীনা ল²ীপুর গ্রামের সাইফুল ইসলাম, নবীনগরের আবুল হোসেন, ভৈরবের সংগীত শিল্পী পেহেলি ভৈরবী এবং কুমিল্লার আরমান হোসেন রাহিম রয়েছেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৪ বছরের শিশু জাইফা ইসলাম এবং সিলেট সোবহানিঘাটের সপ্তম রায় প্রীতমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত অন্য তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তাদের পরিচয় শনাক্তে পিবিআই আঙুলের ছাপ নিয়ে কাজ করছে। দুর্ঘটনায় আরো বহু যাত্রী আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরপরই ওসমানীনগর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করেন। ফায়ার সার্ভিসের তাজপুর স্টেশন অফিসার অপু মিয়া ও ওসমানীনগর থানার ওসি গাজী মোস্তফা উদ্ধারকাজের সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি ও মরদেহগুলো শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

রাজউক চেয়ারম্যান ‘ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ: কৃষিমন্ত্রী

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ: কৃষিমন্ত্রী

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App