×

শেষের পাতা

চট্টগ্রাম বন্দর

ধ্বংস করা হয়েছে ১২৬ কনটেইনার নষ্ট পণ্য

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলাম-অযোগ্য, নি¤œমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে থাকা ৩ হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশ সম্মত উপায়ে ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গত সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনে নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে এবং ধ্বংস চলছে নিরবচ্ছিন্নভাবে।

কাস্টসম সূত্র জানায়, ধ্বংসের জন্য নির্ধারিত পণ্যের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নি¤œমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ ও ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইমস্টোন। এছাড়া কমলা, পেঁয়াজ, কাজুবাদামসহ বিভিন্ন

পচনশীল ও নষ্ট পণ্যও রয়েছে।

ধ্বংস কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় বন্দর থানা-পুলিশের টিম সহায়তা করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে, দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংস করা হলে কনটেইনার জট কমবে। একই সঙ্গে বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।

এনবিআর জানিয়েছে, বন্দর এলাকায় পড়ে থাকা নিলাম-অযোগ্য ও ধ্বংসযোগ্য পণ্যগুলো পর্যায়ক্রমে ধ্বংস করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় এ কার্যক্রম জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App