×

শেষের পাতা

বাল্যবিবাহ বৈধতা দেয়ার অপচেষ্টার নিন্দা-প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে নিজেদের ‘ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা’ হিসেবে পরিচয়দানকারী একটি দলকে বাল্যবিবাহ বন্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে এবং বাল্যবিবাহকে বৈধতা দেয়ার পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ সামাজিক প্রতিরোধ কমিটি (৭১টি নারী, মানবাধিকার, সাংস্কৃতিক সংগঠন এবং উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম) এবং গার্লস নট ব্রাইডস বাংলাদেশ (বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত প্ল্যাটফর্ম)। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ ও ক্ষোভ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের প্রচলিত আইনকে অমান্য করে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ধর্মীয় পরিচয়ধারী সংগঠন নিজস্ব ব্যাখ্যার মাধ্যমে বাল্যবিবাহকে বৈধ ঘোষণা করতে পারে না। বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ অনুযায়ী মেয়ে শিশুর বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলে শিশুর ২১ বছর। একই আইনে বাল্যবিবাহ আয়োজন, সম্পাদন, সহায়তা ও রেজিস্ট্রেশনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে।

‘ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা’ হিসেবে পরিচয়দানকারী দলটি বাল্যবিবাহ প্রতিরোধকারীদের হুঁশিয়ার করার মধ্য দিয়ে তারা শুধু আইন বিরোধী বক্তব্যই দেয়নি বরং যেসব সংগঠন মেয়ে শিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষায় কাজ করছেন তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সমাজকে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে, যা নারী ও মেয়েশিশুর অধিকার রক্ষার আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের দাবি শুধু বাংলাদেশের প্রচলিত আইন ও রাষ্ট্রের দায়িত্বের পরিপন্থি নয়, বরং তা বাংলাদেশের সংবিধান ও স্বীকৃত মানবাধিকার নীতিমালারও পরিপন্থি।

বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘ইনসাফ কায়েমকারী ছাত্র জনতার এই ভিডিওর বক্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই করে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানোর পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধের আন্দোলনে রাষ্ট্র, প্রশাসন, নাগরিক সমাজ, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App