×

শেষের পাতা

প্রধানমন্ত্রী

লবণাক্ত পানি শোধনে উদ্যোগ নেয়ার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলীয় অঞ্চল মোংলায় সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ভবিষ্যতে গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারাদেশে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা শহরের প্রায় ৭৪ শতাংশ পানিই ভূগর্ভস্থ উৎস থেকে সংগ্রহ করা হয়, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি এড়াতে এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করতে প্রধানমন্ত্রী বিকল্প উৎস হিসেবে সমুদ্র ও নদীর লবণাক্ত পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৈঠক সূত্রে আরো জানা যায়, মেঘনা নদী থেকে পানি আনার জন্য বর্তমানে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। এই মেগা প্রকল্পের কাজ শেষ হলে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পরিশোধিত পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে। ডেনমার্ক সরকার এই প্রকল্পে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করবে। এছাড়া, রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধন (ওয়াটার ট্রিটমেন্ট) ব্যবস্থার উন্নয়নে ডেনমার্ক আরো ১০০ কোটি টাকা দিচ্ছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App