×

খবর

আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গতকাল বৃহস্পতিবার আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক স¤প্রদায়ের কার্যকর ভূমিকার কথা উ?ল্লেখ ক?রে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন।

খ?লিলুর রহমান তার বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধ?রেন।

তি?নি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তির মানবকেন্দ্রিক এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য এআরএফের আওতায় একটি প্রযুক্তি শাসন কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

খলিলুর রহমানের তিনটি বিষয়কে এগিয়ে রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক আইন অনুসরণ করে শান্তিপূর্ণ উপায়ে সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।

৩৩তম এআরএফ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি, প্রযুক্তি ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

তথ্যমন্ত্রী ‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App