×

যুক্তরাষ্ট্র

ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রিপাবলিকানদের এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলেছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ—আমি এটা চাই না। খবর ইন্ডিয়া টুডের।

একই অনুষ্ঠানে তিনি আরো দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা চলছে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে আমরা এতটা সফল হয়েছি যা আগে কেউ দেখেনি। তারা আলোচনা করছে এবং চুক্তি করতে মরিয়া। কিন্তু নিজেদের দেশের মানুষের প্রতিক্রিয়ার ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে পারছে না।

আরো পড়ুন : ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত ট্রাম্পের

তবে তেহরান এই দাবি সরাসরি নাকচ করেছে। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আপনার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি নিজেই নিজের সঙ্গে আলোচনা করছেন? আমরা সবসময় বলেছি, আমাদের মতো মানুষ আপনাদের সঙ্গে কোনো চুক্তি করবে না—এখনও না, কোনোদিনও না।

এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তেহরানে ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, হিজবুল্লাহসহ প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরান মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের পাঁচ দফা পাল্টা প্রস্তাব দিয়েছে এবং স্পষ্ট করেছে, যুদ্ধের সমাপ্তি হবে ইরানের শর্তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন-ভাতাসহ যেসব সুবিধা পান

রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন-ভাতাসহ যেসব সুবিধা পান

রাষ্ট্রপতি হয়েই প্রথমে জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হয়েই প্রথমে জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন মির্জা ফখরুল

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ আগামীকাল সন্ধ্যায়

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ আগামীকাল সন্ধ্যায়

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App