×

সারাদেশ

নরসিংদী কারাগারে সেদিন যেভাবে হামলার সূত্রপাত হয়েছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১০:৫৫ পিএম

শহরের ভেলানগরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই নরসিংদী জেলা কারাগারটি অবস্থিত। কোটা সংস্কারের দাবিতে ভেলানগর ও জেলখানা মোড়ে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ-সমাবেশ করছিলেন। ১৯জুলাই হঠাৎ সেখানে কয়েক হাজার মানুষ বিক্ষোভ শুরু করে। তবে, সেদিন সাধারণ শিক্ষার্থীদের খুব একটা দেখা যায়নি বলে জানায় প্রত্যক্ষদর্শী । বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই হাজারো জনতা কারাগারের দিকে এগোতে থাকে।  

হামলাকারীরা সেখানে প্রথমে ইটপাটকেল, পেট্রলবোমা নিক্ষেপ করে। সেইসঙ্গে কারা ফটকে ভাঙচুর চালায়।  

ঘটনার বর্ণনা দিয়ে একাধিক কারারক্ষী জানান, বিকাল সোয়া ৪টার দিকে হামলাকারীরা ইটপাটকেল ছুড়তে ছুড়তে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় পেট্রলবোমা ছোড়া হয়। এতে কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, দেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও শাবল, কুড়াল ছিল।

এসময় হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারারক্ষীরা। তবে সব চেষ্টা ব্যর্থ হয়। এ অবস্থায় ভিতরে থাকা কারারক্ষীরা নিজেদের রক্ষায় নিরাপদ অবস্থানে চলে যান। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দিদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেয়। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। এসময় চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এই সুযোগে একে একে ৮২৬ বন্দি পালিয়ে যান। 

এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে ৮৫টি অস্ত্র ও আট হাজার ১৫০টি গুলি লুট করা হয়।

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীরা শাবল, কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে কারা ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। মূল সেলের প্রবেশমুখে আগুন ধরিয়ে দিয়ে তালা ভেঙে বন্দিদের মুক্ত করে দেয় হামলাকারীরা। 

কারারক্ষীরা জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে কয়েদিরা পালিয়ে যায়। এর মধ্যে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের ৯ সদস্য ছিল; যাদের মধ্যে দুজন নারী। কোনও কোনও সাধারণ কয়েদি পালিয়ে যেতে না চাইলে তাদের মারধর করে জেল থেকে বের করে দেওয়া হয়।

গত ১৪০ বছরের ইতিহাসে কারা অভ্যন্তরে বন্দিদের বিদ্রোহের ইতিহাস থাকলেও বাইরে থেকে বন্দিদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। তাদের হামলায় ৭৫ কারারক্ষীর মধ্যে ২০ জন আহত হন। এদিকে, কারাগারে হামলা ও বন্দিদের পালানোর ঘটনায় জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান দেশগুলোও

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান দেশগুলোও

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App