×

আবহাওয়া

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্ভাবাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির  পূর্ভাবাস

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৬ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার রংপুর বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আরো পড়ুন: ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে

সোমবার রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

মঙ্গলবার রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরো পড়ুন: দেশের ৪ বিভাগে বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App