×

আবহাওয়া

রাতেই ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

রাতেই ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

রাতে ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতেই এ পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিন বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, গোপালগঞ্জ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনের বিল খেলাপিদের তথ্য চায় ইসি

সংরক্ষিত নারী আসনের বিল খেলাপিদের তথ্য চায় ইসি

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আটক ২ চোর

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আটক ২ চোর

কালিয়াকৈরে কারখানা কর্মচারী হত্যা

কালিয়াকৈরে কারখানা কর্মচারী হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App