×

আবহাওয়া

৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম

৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ছবি : সংগৃহীত

দেশের চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।সোমবার (২০ এপ্রিল) আবহাওয়া অফিস এ পূর্বাভাস দেয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন : ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। এ সময় কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

বুধবার (২২ এপ্রিল) থেকে শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং কিছুদিন ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

এ সময় তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে—কোথাও সামান্য বাড়বে, কোথাও কমবে বা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App