×

আবহাওয়া

দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

দেশজুড়ে বাড়ছে তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

ছবি : সংগৃহীত

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামীকাল থেকে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় এই তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংস্থাটি এ তথ্য জানায়।

বিডব্লিউওটির তথ্যমতে, আগামী কয়েকদিন দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা বেশি অনুভূত হবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

সংস্থাটি জানায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

আরো পড়ুন : তাপদাহে বাড়ছে হিট স্ট্রোক, বাঁচতে যা করবেন

হিটস্ট্রোক এড়াতে কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এ সময় রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে। দিনের বেলা ঘরের ভেতর বা অপেক্ষাকৃত শীতল স্থানে থাকার চেষ্টা করতে বলা হয়েছে।

এছাড়া শরীর সতেজ রাখতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত ঠান্ডা বা ফ্রিজের কনকনে পানি পান না করারও পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App