×

আবহাওয়া

দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:৩০ এএম

দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

সারাদেশের ৮ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে  ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি

জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি

‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪

‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত কি ট্রাম্প?

আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত কি ট্রাম্প?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App