×

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে সিলেটসহ ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৪৪ এএম

সন্ধ্যার মধ্যে সিলেটসহ ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

সারাদেশের ৮ অঞ্চলে  সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস বিস্ফোরণে স্বামী-সন্তানদের পর চলে গেলেন গৃহবধূ সালমা

নারায়ণগঞ্জ গ্যাস বিস্ফোরণে স্বামী-সন্তানদের পর চলে গেলেন গৃহবধূ সালমা

প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যাচ্ছেন শনিবার

প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যাচ্ছেন শনিবার

ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন ও শাহবাজ

বেইজিং ঘিরে কূটনৈতিক তৎপরতা ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন ও শাহবাজ

ডেবিট-ক্রেডিট কার্ডের বিষয়ে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ডেবিট-ক্রেডিট কার্ডের বিষয়ে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App