×

আবহাওয়া

ফের তাপপ্রবাহে পুড়ছে ১৩ জেলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৪২ পিএম

ফের তাপপ্রবাহে পুড়ছে ১৩ জেলা

ছবি : সংগৃহীত

দেশের ১৩ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। শনিবার (১৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল রোববার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

আরো পড়ুন : সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুলিশের পুরস্কার ঘোষণা

জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুলিশের পুরস্কার ঘোষণা

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে যেসব অভ্যাস

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে যেসব অভ্যাস

অস্ত্রসহ গ্রেপ্তার তিন বনদস্যু, থানায় মামলা

অস্ত্রসহ গ্রেপ্তার তিন বনদস্যু, থানায় মামলা

‘বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা চুক্তি নবায়ন হবে’

মির্জা ফখরুল ‘বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা চুক্তি নবায়ন হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App