×

আবহাওয়া

২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:৪৮ পিএম

২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত

দেশের দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৮ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার (১৯ মে) সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরো পড়ুন : ঢাকাসহ কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী তিনদিনও দেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি একই রকম থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরীক্ষার হলে খাতা না দেখানোয় দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, আটক ৪

পরীক্ষার হলে খাতা না দেখানোয় দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, আটক ৪

ওমান থেকে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবে ৪ ভাইয়ের মরদেহ

ওমান থেকে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবে ৪ ভাইয়ের মরদেহ

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

সোনারগাঁও বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

অটোরিকশা চুরি, তথ্য দিলেই পুরস্কারের ঘোষণা

অটোরিকশা চুরি, তথ্য দিলেই পুরস্কারের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App