×

আবহাওয়া

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ ‍দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:৫১ পিএম

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ ‍দিলো আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। তবে এর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (৩০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শনিবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (৩১ মে) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরো পড়ুন : ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

সোমবার (১ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২ জুন) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩ জুন) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিনও তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নাও আসতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ ‍দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ ‍দিলো আবহাওয়া অফিস

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App