×

আবহাওয়া

দুপুরের মধ্যে কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:১৫ এএম

দুপুরের মধ্যে কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

ছবি : সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (১৪ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত জারি করা আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন : আগামী ৫ দিন দেশজুড়ে বাড়বে বৃষ্টি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ম্যাচের ড্র নিয়ে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি

প্রথম ম্যাচের ড্র নিয়ে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

দুপুরের মধ্যে কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

দুপুরের মধ্যে কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App