×

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতিরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে সব ধরনের নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

লঘুচাপটি আরও শক্তিশালী হলে উপকূলীয় এলাকা ও সমুদ্র পরিস্থিতিতে এর প্রভাব বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারা দেশে ভারি বর্ষণের আভাস

সারা দেশে ভারি বর্ষণের আভাস

হেফাজতকে পাশে পেতে বিএনপির তৎপরতা

হেফাজতকে পাশে পেতে বিএনপির তৎপরতা

স্বামী খুন, ছুরি হাতে স্ত্রী পলাতক

স্বামী খুন, ছুরি হাতে স্ত্রী পলাতক

পাকিস্তানের ফাঁদে ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App