×

বিশ্ববাণিজ্য

তেলের বাজারে অস্থিরতা, ছয় সপ্তাহের সর্বোচ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

তেলের বাজারে অস্থিরতা, ছয় সপ্তাহের সর্বোচ্চ

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরো তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত ছয় সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৬ ডলার ছাড়িয়ে ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৮৮ ডলার অতিক্রম করেছে।

বৃহস্পতিবারের (২৩ জুলাই) লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ৯৬ ডলারের ওপরে ওঠে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৪১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮ ডলার ছাড়িয়ে যায়।

এর আগের দিনও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে নতুন হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়ে যাওয়ায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার এবং তেল পরিবহনপথের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র টানা ১২তম রাতেও ইরানে হামলা চালানোর পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে।

আরো পড়ুন : মারাত্মক খাদ্য ঝুঁকিতে বাংলাদেশ, জাতিসংঘের সতর্কতা

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র, লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে। তার এই বক্তব্যে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে মাইন বিস্ফোরণে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগে। ওই ঘটনার পর আরো দুটি ট্যাংকার যাত্রাপথ পরিবর্তন করে ফিরে যায় বলেও দাবি করেছে সংস্থাটি।

আইআরজিসি আরো জানিয়েছে, চলমান সামরিক পরিস্থিতিতে হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের অনুমতি ছাড়া কোনো তেলবাহী জাহাজকে এই প্রণালিতে প্রবেশ বা বের হতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে হামলা আরো জোরদার করেছে। তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি তেলবাহী জাহাজে হামলার হুমকি দিয়েছে। গোষ্ঠীটি সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলারও দাবি করেছে।

এসব ঘটনার ফলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই জ্বালানি পরিবহনপথ—হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে তেল পরিবহন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে এবং তা ১০০ ডলারের দোরগোড়ায় পৌঁছে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App