×

খেলা

'বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৮, ০৯:৪৩ পিএম

'বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল'

হতাশা, আক্ষেপ, কষ্ট আর অপেক্ষার দিন ফুরোতে খুব বেশি বাকি নেই বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের। যার ব্যাটের ঝলকে, কার্ডিফে দাপুটে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব গাথা রচিত। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জয়সহ যিনি এক সময় একা হাতে হাসিয়েছেন টাইগার ভক্তদের। সেই আশরাফুলের গা থেকে কলঙ্কের দাগ মুছে যাবে আর মাত্র কয়েকটা মাস পরই।

এদিকে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ফর্মে আছেন তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। আর এই আশয়াফুল প্রসঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, 'ওর খেলা দেখিনি, শুনেছি। আশরাফুল নিঃসন্দেহে অনেক বড় খেলোয়াড়। বাংলাদেশের প্রথম সুপারস্টার বলতে হলে আশরাফুলের কথাই বলতে হয়।'

তিনি আরও বলেন, 'কিন্ত তিনটি সেঞ্চুরি হলেও আশরাফুলের ধারাবাহিকতা ছিল না। তিন সেঞ্চুরির পর লিগের সর্বোচ্চ রান হওয়ার কথা ছিল, যদিও সেটা হয়নি। রান তোলায় দিকে সম্ভবত ১১-১২-এর দিকে আছে। তারপরও এতদিন পর খেলায় ফিরে যে রান করছে, সেটাই গুরুত্বপূর্ণ।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

টেলিগ্রাফের সম্পাদকীয় শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

শেরপুর কারাগার দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App