×

এশিয়া

সাগরে গভীর নিম্নচাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

সাগরে গভীর নিম্নচাপ

ছবি : সংগৃহীত

উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি মিয়ানমারের কিয়াইকতো এলাকার কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে গভীর নিম্নচাপটি মিয়ানমার ও এর কাছাকাছি পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। পরে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে যায়।

এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কসংকেত দেওয়া হয়নি।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

সাগরে গভীর নিম্নচাপ

সাগরে গভীর নিম্নচাপ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App