×

জাতীয়

টানা ৪ দিনের পাবেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

টানা ৪ দিনের পাবেন যারা

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য ডিসেম্বর মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে মাত্র এক দিন অতিরিক্ত ছুটি নিতে পারলেই মিলবে এই অবকাশ।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বুধবার। এর পর ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝখানে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। এ দিন ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

তবে এই সুযোগ সবার জন্য প্রযোজ্য নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত, কেবল তাঁরাই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না।

ফলে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে টানা চার দিনের ছুটির সুযোগ প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৪ দিনের পাবেন যারা

টানা ৪ দিনের পাবেন যারা

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

সতিনকে ফাঁসাতে নিজ মেয়েকে নিখোঁজের নাটক, অতঃপর...

সতিনকে ফাঁসাতে নিজ মেয়েকে নিখোঁজের নাটক, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App