×

ব্যাংক

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

ছবি : সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)সহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলী ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

ইয়াসীন আলী ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. সাহাবুদ্দিন, সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদকে অভিযোগ করেছিলেন।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, শাখা পর্যায় থেকে সরাসরি দুদকে অভিযোগ করার সুযোগ নেই। ঋণের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রয়োজন মনে করলে বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠাতে পারে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই, উদ্ধারের ডিবি

তিনি বলেন, দুদকের সঙ্গে যোগাযোগের জন্য ব্যাংকের আলাদা বিভাগ রয়েছে। শাখার একজন কর্মকর্তা কেন সরাসরি দুদকে অভিযোগ করেছেন, তা পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করতে ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে ইসলামী ব্যাংকের নথি বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইয়াসীন আলীকে একটি নির্দিষ্ট অভিযোগের বিষয়ে দুদকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

নথি অনুযায়ী, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। ২৭ জুলাই জারি করা চিঠিতে শাখা ব্যবস্থাপনার পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছিল ইয়াসীন আলীকে।

আরও পড়ুন: তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছুঁইছুঁই

এ কারণে তাকে দুদকে অভিযোগ করার বিষয়ে দেওয়া দায়িত্ব এবং পরবর্তী সময়ে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০১৭ সালে জে এম সি বিল্ডার্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হন। পরে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

নথি অনুযায়ী, ২০১৭ সালের ৮ জুন থেকে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি ব্যাংকের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App