×

ব্যাংক

ব্যাংকের শেয়ার মালিকানায় দুঃসংবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

ব্যাংকের শেয়ার মালিকানায় দুঃসংবাদ

ছবি : সংগৃহীত

ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্য কোনো কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রে নতুন করে কঠোর শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি কোনো ব্যাংকের শেয়ার কিনে ওই ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে চাইলে মনোনীত ব্যক্তিকে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে।

একই সঙ্গে শেয়ারধারক প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ শেয়ার এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। এর আগে এ বিষয়ে এমন সুনির্দিষ্ট বিধান ছিল না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি দেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

সার্কুলারে নতুন নির্দেশনাগুলো ব্যাংকের পরবর্তী পরিচালনা পর্ষদ সভায় উপস্থাপনের পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও শেয়ারধারকদের অবহিত করতে বলা হয়েছে।

শেয়ার মালিকানায় থাকছে সীমা

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের কোনো ব্যাংকের শেয়ার কিনতে পারবে না। কোনো কোম্পানি নির্ধারিত সীমার বেশি শেয়ার কিনে ফেললে পরবর্তী ছয় মাসের মধ্যে তা অনুমোদিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

এ ছাড়া কোনো কোম্পানির মনোনীত প্রতিনিধি পরিচালক পুনর্নিয়োগ বা পরিবর্তনের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে ওই কোম্পানির ব্যাংকে শেয়ার ধারণের প্রামাণ্য দলিল কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করতে হবে।

শেয়ার কমলে বাতিল হবে পরিচালক পদ

কোম্পানির মনোনীত প্রতিনিধি পরিচালক যতদিন ব্যাংকের পর্ষদে বহাল থাকবেন, ততদিন নির্ধারিত হারে দায়মুক্ত শেয়ার মালিকানা বজায় রাখতে হবে। নির্ধারিত সীমার চেয়ে শেয়ার ধারণ কমে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচালক পদ বাতিল হয়ে যাবে।

এ ছাড়া সংশ্লিষ্ট কোম্পানির এমডি বা পরিচালক ছাড়া অন্য কোনো পদে থাকা ব্যক্তিকে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

কেন নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, প্রতিনিধি পরিচালকের ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

নতুন বিধানের মাধ্যমে ব্যাংকের মালিকানা কাঠামো ও পরিচালনা পর্ষদে শেয়ারধারক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে

রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের

রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App