সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
ফাইল ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবনেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
রোববার (১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও একই নির্দেশনা পালন করা হবে।
আরও পড়ুন: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে, দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বসংক্রান্ত বিধান অনুসরণ করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন ও সাধারণ ছুটির মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে।
