×

বরিশাল

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি থেকে

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন

ছবি: কাগজ প্রতিবেদক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশ নেন। পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও একই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. আমিনুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪৫টি পরিবার এ নিয়ম অনুসরণ করে রোজা ও ঈদ পালন করে আসছে।

ঈদের নামাজ শেষে গ্রামজুড়ে বইতে থাকে উৎসবের আমেজ। ঘরে ঘরে তৈরি করা হয় মিষ্টান্ন ও নানা ধরনের খাবার।

দারুস সুন্নাহ মসজিদের মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি, সাওকাত হাওলাদার, রাসেল ও দীন ইসলাম বলেন, “চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে রোজা ও ঈদ পালন করা যায়—এ বিশ্বাস থেকেই আমরা এভাবে ঈদ উদযাপন করি। আমরা চাই সবাই একসঙ্গে ঈদ পালন করুক।”

মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, “২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করছি। শুরুতে কিছু বাধা থাকলেও বর্তমানে কোনো সমস্যা নেই।”

ইমাম মো. আমিনুর রহমান বলেন, “নতুন চাঁদের সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা রোজা ও ঈদ পালন করি। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের নামাজ আদায় করা হয়েছে।” স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এই প্রথা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি কাম্য নয় : ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি কাম্য নয় : ধর্মমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App