×

বরিশাল

শিশু রামিসার ধর্ষণ-হত্যার বিচার দাবিতে উত্তাল ভোলা

Icon

এইচ এম নাহিদ, ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:১৪ পিএম

শিশু রামিসার ধর্ষণ-হত্যার বিচার দাবিতে উত্তাল ভোলা

ছবি: ভোরের কাগজ

ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ‘জাতীয় ছাত্রশক্তি’ ভোলা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাগরণ ফাউন্ডেশনের নেত্রী শাহানাজ বেগম চিনু, সংগঠক মীর মোশারেফ অমি, এনসিপি নেতা শরীফ হোসেন, ভোলা জেলা জাতীয় ছাত্রশক্তির নেতা রাশেদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ঢাকার পল্লবীতে শিশু রামিসার সঙ্গে যে নৃশংস ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তা পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে তারা আরও বলেন, “আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এই নিরাপত্তার ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। যদি অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিনিধি দলটি ভোলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। কর্মসূচিতে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৫৮৩ মিলিয়ন ঘনফুট

বাড়ল বাস ভাড়া

বাড়ল বাস ভাড়া

ছাত্র আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়

ছাত্র আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়

পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো বড় জটিলতা

পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো বড় জটিলতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App