×

বলিউড

ইগোর লড়াইয়ে ভেঙেছে যেসব তারকার সম্পর্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:০১ পিএম

ইগোর লড়াইয়ে ভেঙেছে যেসব তারকার সম্পর্ক

ছবি : সংগৃহীত

বিচ্ছেদ হচ্ছে বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের। গত ছয় মাস ধরে তাঁরা নাকি আলাদা থাকছেন এবং খুব শিগগিরই আইনি বিচ্ছেদের পথে যেতে পারেন। তবে বিচ্ছেদের আসল কারণ এখনো স্পষ্ট নয়।

শুরুতে শোনা গিয়েছিল, সূরজ সম্পর্কে প্রতারণা করেছেন। পরে আবার অন্য একটি মতও সামনে আসে—মৌনীকে বিয়ে করার পর সূরজ নাকি মনে করতে শুরু করেন যে সামাজিক পরিসরে তাঁর গুরুত্ব কমে গেছে। সেখান থেকেই সম্পর্কে দূরত্ব ও মনোমালিন্যের সূত্রপাত হয়। তবে বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক ভাঙনে ‘ইগো’ বা অহংকার বড় ভূমিকা রাখে। শুধু মৌনী ও সূরজ নন, বলিউডে এর আগেও একাধিক তারকা জুটির বিচ্ছেদে একই ধরনের কারণের কথা শোনা গেছে।

বহু তারকাজুটিই প্রকাশ্যে বিচ্ছেদের কারণ জানাননি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বার বার উঠে এসেছে যে, অহং ও মতান্তরের জন্যই সম্পর্ক ভেঙে গিয়েছে তাঁদের। তাঁরা কারা?

হৃতিক রোশন ও সুজান খান: দীর্ঘ দাম্পত্যের পর তাঁদের বিচ্ছেদ অনেককে অবাক করেছিল। ব্যক্তিগত মতভেদ ও ব্যস্ত পেশাগত জীবন এর পেছনে ভূমিকা রেখেছে বলে শোনা যায়। তবে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

মালাইকা অরোরা ও আরবাজ খান: এই জনপ্রিয় তারকাদম্পতির বিচ্ছেদের ক্ষেত্রে শোনা যায়, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের জীবনদর্শনে পার্থক্য তৈরি হয়েছে।  দু’জনের ভবিষ্যৎ পরিকল্পনাতেও দূরত্ব তৈরি হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান স্ত্রীকে নিয়ে আরবাজ কথা বলেছিলেন। প্রাক্তনে সঙ্গে যে মনোমালিন্য লেগেই থাকত, সেই ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন : কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট

জন আব্রাহাম ও বিপাশা বসু: বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমের সম্পর্ক ছিল জন ও বিপাশার। দীর্ঘদিন একসঙ্গে থাকার পরে তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। প্রতিশ্রুতি নিয়ে ভিন্ন প্রত্যাশা এবং ব্যক্তিগত মতপার্থক্য এই সম্পর্ক ভাঙার অন্যতম কারণ ছিল বলে শোনা যায়।

করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুর: তাঁদের বিচ্ছেদের সময় একাধিক অভিযোগ ও আইনি জটিলতা সামনে আসে। দীর্ঘদিনের বোঝাপড়ার অভাব সম্পর্ককে দুর্বল করে তোলে বলে ধারণা করা হয়।

দিয়া মির্জা ও সাহিল সঙ্ঘা: দিয়া ও সাহিল যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শান্তি বজায় রেখে পথ আলাদা হয়ে যায় তাঁদের। তাঁরা বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আনেননি, তবে ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান। অহং-এর কারণেই এই বিচ্ছেদ বলে শোনা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিতাকে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

পিতাকে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

অভিযানে মিলল ২৬ বস্তা সরকারি চাল, জড়িতদের খুঁজছে প্রশাসন

অভিযানে মিলল ২৬ বস্তা সরকারি চাল, জড়িতদের খুঁজছে প্রশাসন

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, ২৬ কোটি টাকার ফসলের ক্ষতি

ভোলা টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, ২৬ কোটি টাকার ফসলের ক্ষতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App