×

ক্যাম্পাস

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:৩৫ পিএম

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও সারাদেশে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে 'নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ' ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 

এছাড়াও একই দাবিতে এর আগে সকাল ১০টায় লোক প্রশাসন ও ১১টায় অর্থনীতি বিভাগ আলাদা ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করে। 

সমাবেশে বক্তব্য প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আমাদের ছাত্রদের ওপর গুলি করা হয়েছে। ছাত্ররা সমাবেশে গুলি খেয়েছে, পালিয়ে যাচ্ছিল সেখানে গুলি করা হয়েছে। আহত অবস্থায় পড়েছিল, সেই লাশের ওপর গুলি করা হয়েছে। আমরা শুধুমাত্র আমাদের ছাত্রদের হত্যার বিচার চেয়েছিলাম। এরপর আমরা দেখলাম এই হত্যার জন্য সরকার প্রধানের কোনো কান্না নাই। উনি স্থাপনার জন্যে কিছুদিন কাঁদলেন, এখন হত্যার জন্য মায়াকান্না কাঁদছেন।

আরো পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবি নীল দলের

তিনি আরো বলেন, আমরা চোখের সামনে দেখলাম, পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে। চোখের সামনে ভিডিও দেখলাম আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে। চোখের সামনে দেখলাম পুলিশের হাতে গুলি, যুবলীগ-ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র। একজন ছাত্রের হাতেও আমরা অস্ত্র বা পিস্তল দেখিনি। কোনো পত্রিকার ফুটেজে দেখি নাই। তখন আমাদের মনে হয়, এই হত্যাকান্ডের বিচার সরকার করবে না। কারণ এই সরকারই খুনি। 

ইন্টারন্যশনাল বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ১৯৭১ সালে ঘরে ঘরে গিয়ে দরজায় ঠক ঠক করে জিজ্ঞেস করা হতো মুক্তি আছে কি না! আর এখন ঘরে ঘরে ঠক ঠক করে জিজ্ঞেস করা হয়, ছাত্র আছে কি না, শিক্ষক আছে কি না। আপনি একজনকে মারবেন দশ জন দাড়াবো। দশজনকে মারবেন হাজারজন দাঁড়িয়ে যাবো। শিক্ষার্থীরা আমাদের সন্তান, আপনাদের কোনো অধিকার নেই তাদের গুলি করার। 

বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে শিক্ষকদের সঙ্গে যোগ হয় ঢাকায় অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট-জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন-শেখ হাসিনা জবাব চাই’, ‘এক দুই তিন চার- শেখ হাসিনা স্বৈরাচার’, ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’- ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষকরা ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে যান। শহীদ মিনারে তারা শহীদদের স্বরণে পুষ্পাস্তবক অর্পণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সালমান শাহ হত্যা মামলা ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App