×

ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের সভাপতি ও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটসংলগ্ন এলাকায় ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্যাম্পাসে ছাত্রশিবিরের কর্মসূচি চলছিল। মিছিল থেকে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হয়— এমন অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে উত্তেজনা বাড়লে হাতাহাতির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আরো পড়ুন: বিএম কলেজ ছাত্রদল-শিবির উত্তেজনা, হল থেকে শিবির কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাই কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতেই শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত দাবি করেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে বহিরাগতদের উপস্থিতি ছিল এবং সেখান থেকে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। এতে বাধা দিলে শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ছাড়া উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App