×

রাজধানী

দুপুরেই অন্ধকার রাজধানী, ঝুম বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৪:১৪ পিএম

দুপুরেই অন্ধকার রাজধানী, ঝুম বৃষ্টি

ছবি : সংগৃহীত

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর গড়াতেই কালো মেঘে ছেয়ে যায় চারদিক। কিছুক্ষণের মধ্যেই যেন সন্ধ্যা নেমে আসে। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি।

শনিবার (২ মে) দুপুর ২টার পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আড়াইটার দিকে চারপাশ অন্ধকার হয়ে আসে। এরপরই শুরু হয় ভারী বর্ষণ।

বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। এতে কর্মজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে। বেসরকারি চাকরিজীবী মেহেদী হাসান বলেন, অফিসের কাজে একটু বের হয়ে কারওয়ান বাজারে আটকা পড়ে গেছি। চারদিক অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে।

আরো পড়ুন : নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

আরেক বেসরকারি চাকরিজীবী নোমান বিল্লাহ বলেন, দুপুরে অফিসে বসে ছিলাম। হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি মনে হচ্ছে রাত হয়ে গেছে! প্রচুর বৃষ্টি হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, যেভাবে হবে ভোট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, যেভাবে হবে ভোট

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App