×

রাজধানী

‘মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:০৮ পিএম

‘মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে’

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আবদুস সালাম। 

তিনি বলেছেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, মশা নিয়ন্ত্রণে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন প্রত্যাশা চত্বরে শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ে। এ কারণে সাপ্তাহিক ক্লিনিং ডের আওতায় নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে নাগরিকদের নিজেদের বাসাবাড়ি, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য, আধুনিক এবং ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে মো. আবদুস সালাম বলেন, নগর সবুজায়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষা ও শহরকে আরও বাসযোগ্য করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে তিনি সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App